২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে: দক্ষিণ কোরিয়া

কোরিয়া উপদ্বীপ যুদ্ধের দ্বারপ্রান্তে বলে হুঁশিয়ারি দেওয়ার পর উত্তর কোরিয়া এশিয়ার বিভিন্ন অংশে আঘাত হানতে নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে দক্ষিণ কোরিয়ায় হামলার সক্ষমতা বাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপত্রে সোমবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

সিউল, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরিয়া উপদ্বীপ যুদ্ধের দ্বারপ্রান্তে বলে হুঁশিয়ারি দেওয়ার পর উত্তর কোরিয়া এশিয়ার বিভিন্ন অংশে আঘাত হানতে নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে দক্ষিণ কোরিয়ায় হামলার সক্ষমতা বাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপত্রে সোমবার একথা বলেছে। নেতৃস্থানীয় একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, বিচ্ছিন্ন উত্তর কোরিয়া এ মাসের শেষের দিকে সবচে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালাতে পারে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। কিন্তু এটি কখনও সফলভাবে উৎক্ষেপণ করা হয়নি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপত্রে বলা হয়েছে, উত্তর কোরিয়া একটি নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এটি ৩ হাজার কিলোমিটার (১৮৬৫ মাইল) পাড়ি দিয়ে জাপান থেকে গুয়ামের মার্কিন ঘাঁটি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সিউল সরকার বলেছে, উত্তর কোরিয়ায় প্রাথমিকভাবে ইতোমধ্যেই কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। এগুলো দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষাপত্রে বলা হয়, "উত্তর কোরিয়ার প্রচলিত বাহিনীর উন্নয়ন, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্রে শক্তিশালী হওয়া এবং সম্মুখভাগে সেনা মোতায়েন করা আমাদের নিরাপত্তায় মারাত্মক হুমকি।" এতে আরও বলা হয়, উত্তর কোরিয়া তাদের সেনা সংখ্যা বাড়ানো ছাড়াও প্রায় ৪০ কেজি প্লুটোনিয়াম উৎপাদন করেছে। এই পরিমাণ প্লুটোনিয়াম অন্ততপক্ষে ৫ টি পরমাণু অস্ত্রে ব্যবহারের জন্য যথেষ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৩ ঘ.