২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে উস্কানি বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান হিলারির

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ বন্ধ করে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের চেষ্টায় শামিল হতে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 08:00 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সিউল, ফেব্র"য়ারি, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ বন্ধ করে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের চেষ্টায় শামিল হতে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ার হম্বিতম্বির কথা উল্লেখ করে হিলারি বলেন, মার্কিন মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে অপমান করতে থাকলে পিয়ংইয়ং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা করতে পারে না। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ু মায়ুং-হোয়ান এর সঙ্গে এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনা নিস্ক্রিয় করা এবং পামাণবিক কর্মসূচির অবসান ঘটাতে পরিপূর্ণ ও যাচাইযোগ্য একটি চুক্তি করাটা জরুরি।" পরমাণু উপাদান বিদেশে পরীক্ষার জন্য নিয়ে যেতে দিতে পিয়ংইয়ং এর অস্বীকৃতির কারণে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে ছয়জাতি আলোচনা বন্ধ হয়ে আছে। হিলারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছেন। উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি পরিহার করলে ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে শান্তি চুক্তি এবং বড় ধরনের সাহায্যের প্রস্তাব রয়েছে তাদের জন্য। কিন্তু শুক্রবার হিলারি বলেন, তার আগে উত্তর কোরিয়াকে হম্বিতম্বি এবং উস্কানি বন্ধ করতে হবে। এ সপ্তাহে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধের হুমকি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ায় হামলা পরিকল্পনার অভিযোগ করেছে। উত্তর কোরিয়া স