মস্কো, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব ইউরোপে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় রাশিয়াকে নিয়ে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে এবং এর সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করার সম্ভাবনার বিষয়টি ভেবে দেখতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স শুক্রবার এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র যে এ ব্যাপারে সমঝোতা করতে চাইছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উইলিয়াম বার্নসের এই মন্তব্য তার প্রমাণ। পোল্যান্ড এবং চেক রিপাবলিকে ওই পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা গড়ে তোলার তীব্র প্রতিবাদ করে আসছে রাশিয়া।
ইন্টারফ্যাক্সকে দেওয়া সাাৎকারে বার্নস বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বক্তব্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় রাশিয়াকে নিয়ে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রর বিষয়ে রাশিয়ার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার সম্ভাবনার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।" মস্কোর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তিনি চলতি সপ্তাহে রাশিয়া সফর করেন।
রাশিয়া অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় রাশিয়াকে নিয়ে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ব্যবস্থা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি। যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে তারাও প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা নেবে।
তবে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, বিপজ্জনক রাষ্ট্র বিশেষ করে ইরানে সম্ভাব্য পেণাস্ত্র হামলা প্রতিরোধ করার উদ্দেশ্যেই এই প্রতিরা ব্যবস্থা গড়ে তোলা হবে।
বার্নস বলেন, "রাশিয়া এবং ন্যাটো মিত্রদের নিয়ে সহযোগিতার ভিত্তিতে পরিকল্পনা নতুন করে ঢেলে সাজানোর সম্ভাবনা যাচাই করে দেখতে প্রস্তুত ওয়াশিংটন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৩০ ঘ.
bdnews24