২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নাজিব রাজাক

মালয়েশিয়ায় আগামী ৩১ মার্চ আবদুল্লাহ আহমেদ বাদাওয়ির কাছ থেকে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নাজিব রাজাক। মালয়েশিয়ার প্রভাবশালী একটি নিউজ ওয়েবসাইট বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কুয়ালালামপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মালয়েশিয়ায় আগামী ৩১ মার্চ আবদুল্লাহ আহমেদ বাদাওয়ির কাছ থেকে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নাজিব রাজাক। মালয়েশিয়ার প্রভাবশালী একটি নিউজ ওয়েবসাইট বুধবার একথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য মালয়েশিয়ান ইনসাইডার (ডব্লিউডব্লিউডব্লিউডটদ্যমালয়েশিয়ানইনসাইডার) ওয়েবসাইট জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী আবদুল্লাহর বিদায়ের দিনই নাজিব নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এবং পরদিনই মন্ত্রিসভার প্রথম বৈঠকের সভাপতিত্ব করবেন। নাজিব মালয়েশিয়ার ২য় প্রধানমন্ত্রী রাজাক হুসেইন এর ছেলে। তিনি বিনা প্রতিদ্বন্বিতায় ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) এর নেতৃত্ব দেবেন। ২৪ থেকে ২৮ মার্চের নির্ধারিত পার্টি নির্বাচনে মতাসীন ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্বে আছে ইউএমএনও। সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইউএনএমও'র সাধারন পরিষদের অধিবেশন শেষের তিনদিন পর আবদুল্লাহ পদত্যাগ করে নাজিবের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ ঘ.