২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে নতুন করে বিক্ষোভের আশঙ্কা করছে চীন

তিব্বতে গত বছর দুই দশকের বসচেয়ে বড় চীনবিরোধী বিক্ষোভের পর এ বছর আবার নতুন করে বিক্ষোভের আশঙ্কা করছে চীন। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার নির্বাসনের ৫০ বছরপূর্তি উপলক্ষে তিব্বতিরা সহিংস বিক্ষোভ শুরু করতে পারে বলে চীনা কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

লাসা, চীন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে গত বছর দুই দশকের বসচেয়ে বড় চীনবিরোধী বিক্ষোভের পর এ বছর আবার নতুন করে বিক্ষোভের আশঙ্কা করছে চীন। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার নির্বাসনের ৫০ বছরপূর্তি উপলক্ষে তিব্বতিরা সহিংস বিক্ষোভ শুরু করতে পারে বলে চীনা কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন। চীনা শাসনের বিরুদ্ধে গত বছরের মার্চে তিব্বতের রাজধানী লাসা এবং দেশের অন্যান্য অংশে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল। দালাই লামার স্বাধীন তিব্বতের আকাঙ্খায় উদ্বুদ্ধ হয়ে বেইজিং অলিম্পিককে সামনে রেখে আন্তর্জাতিক স