২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েলে লিভনি-নেতানিয়াহু মতভেদ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েলে দুই প্রধান প্রতিপক্ষ লিকুদ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির মতবিরোধে ব্যাপকভিত্তিক সরকার গঠনের প্রচেষ্টা ব্যবহত হচ্ছে। লিকুদ পার্টির এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 12:48 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

জেরুজালেম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েলে দুই প্রধান প্রতিপক্ষ লিকুদ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির মতবিরোধে ব্যাপকভিত্তিক সরকার গঠনের প্রচেষ্টা ব্যবহত হচ্ছে। লিকুদ পার্টির এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। নেতানিয়াহুকে জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। ডানপন্থি লিকুদ পার্টির এই নেতা ফিলিস্তিনের সঙ্গে ভুমির বিনিময়ে শান্তি চুক্তি বিরোধী। তিনি ফিলিস্তিনের সীমিত স্বার্বভৌমত্ব এবং সেনামুক্ত ফিলিস্তিনের পক্ষে। অন্যদিকে, কাদিমা পার্টির পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। ইসরায়েলি-ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানে পরিস্কারভাবে প্রতিশ্র"তিবদ্ধ না হলে কাদিমা সরকারে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছেন লিভনি। ইসরায়েলি সেনা বেতারে লিকুদ পার্টির ঊর্ধ্বতন আইনপ্রণেতা সিলভান শ্যালোম বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুটি আলাদা রাষ্ট্র নিয়ে লিকুদ ও কাদিমা পার্টির মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। এটি সমাধান হওয়ার নয়। তিনি আরও বলেন, "কাদিমা নেতাদের কাছ থেকে আমরা যে প্রত্যুত্তর পাচ্ছি তাতে লিভনির অবস্থান পরিবর্তনের কোনও সুযোগ নেই্। আর এ থেকেই মনে হচ্ছে আগামীকাল তিনি চূড়ান্তভাবেই না বলে দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৯ ঘ.