২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কোরান অবমাননার অভিযোগে বিক্ষোভ

আফগানিস্তানে শুক্রবার মার্কিন সেনাদের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণে ৬ জন আহত হয়েছে। রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনির দেও খোদায়দাদ গ্রামে বিক্ষোভকারীরা দাবি করেন, বৃহস্পতিবার রাতে মার্কিন সেনারা গ্রামের একটি মসিজদে ঢুকে অনেক মুসল্লিকে আটক করে এবং কোরানের পাতা ছিঁড়ে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

গজনি, আফগানিস্তান, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে শুক্রবার মার্কিন সেনাদের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণে ৬ জন আহত হয়েছে। রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনির দেও খোদায়দাদ গ্রামে বিক্ষোভকারীরা দাবি করেন, বৃহস্পতিবার রাতে মার্কিন সেনারা গ্রামের একটি মসিজদে ঢুকে অনেক মুসল্লিকে আটক করে এবং কোরানের পাতা ছিঁড়ে ফেলে। পুলিশ জানিয়েছে, মার্কিন সেনাদের বিরুদ্ধে ওই অভিযোগ শোনার পর সরকার সেখানে একটি তদন্ত দল পাঠিয়েছে। মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, তিনি একটি "শান্তিপুর্ণ প্রতিবাদের" খবর পেয়েছেন। আফগান পুলিশ জানিয়েছে, সেখানে কেউ আহত হয়ে থাকলে তা "অন্তর্ঘাতমূলক তৎপরতার" ফল। সা