বাগদাদ, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে শুক্রবার আকস্মিক সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ইরাকে শান্তিপূর্ণ প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে বান এ সফরে গেলেন।
ভারত ও পাকিস্তান সফরের পর বান ইরাকে গেলেন। শনিবারের প্রাদেশিক নির্বাচন ও অন্যান্য ইস্যু নিয়ে তিনি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
ইরাকের নির্বাচনে জাতিসংঘ বড় ধরনের ভূমিকা পালন করেছে। বড় কোনও হামলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলে দেখা গেছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শিয়া এলাকাগুলোতে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির মিত্ররা ভালো ফল করেছে।
বিবিসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী শিয়া দলগুলোকে পরাজিত করে বাগদাদে মালিকি জোট পেয়েছে ৩৮ শতাংশ ভোট। অন্যদিকে, ইরাকের ২য় বৃহত্তম নগরী বসরায় মালিকি জোট ৩৭ শতাঙশ ভোট পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24