২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামোর শেষ বিচার কাজ স্থগিত

গুয়ান্তানামো বে বন্দিশিবিরের শেষ বিচারকাজ বৃহস্পতিবার স্থগিত করেছেন ওই শিবিরের যুদ্ধপরাধ আদালত তদাররককারী বিচারক। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের 'ইউএসএস কোল' যুদ্ধজাহাজে বোমা হামলার পরিকল্পনার দায়ে অভিযুক্ত সৌদি বন্দির বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মার্কিন সেনাবাহিনীর সংঘাত এড়ানো সম্ভব হল। পেন্টাগন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 09:35 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- গুয়ান্তানামো বে বন্দিশিবিরের শেষ বিচারকাজ বৃহস্পতিবার স্থগিত করেছেন ওই শিবিরের যুদ্ধপরাধ আদালত তদাররককারী বিচারক। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের 'ইউএসএস কোল' যুদ্ধজাহাজে বোমা হামলার পরিকল্পনার দায়ে অভিযুক্ত সৌদি বন্দির বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মার্কিন সেনাবাহিনীর সংঘাত এড়ানো সম্ভব হল। পেন্টাগন একথা জানিয়েছে। গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের আগে এর সব বিচারকাজ স্থগিতের ওবামার নির্দেশ প্রত্যাখ্যান করে সৌদি বন্দি আব্দুল আল-রহিম-আল নাসিরির বিচার চালিয়ে যেতে চেয়েছিলেন বিচারক জেমস পল। এর কয়েকদিন পরই নাসিরির সব অভিযোগের শুনানি বাতিলের সিদ্ধান্ত জানালেন বিচারক সুসান ক্র্যাফোর্ড। পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর কমান্ডার জেডি গর্ডন একথা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বিচার বন্ধ না হলে ওবামার গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের পরিকল্পনা ব্যাহত হত। নাসিরির বিরুদ্ধে ২০০০ সালে ইয়েমেনের এডেন বন্দরে ইউএসএস কোল- এ হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল। ওই হামলায় ১৭ জন মার্কিন নাবিক নিহত হয়। সোমবার নাসিরির অভিযোগের শুনানি অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু অভিযোগ খারিজ হয়ে যাওয়ায় এই শুনানি আর হচ্ছে না। তবে নাসিরি এখনও মার্কিন হেফাজতেই থাকবেন এবং পরবর্তীতে কমিশনের প্রক্রিয়া কিংবা ওবামা প্রশাসনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী তার বিরুদ্ধে আবার অভিযোগ গঠন করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩১ ঘ.