২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা শুরু

গাজায় হামাসের নিরাপত্তা ভবন ও অস্ত্র চালানের টানেলগুলোতে রোববার থেকে নতুন করে দফায় দফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামাসের রকেট হামলার কঠোর জবাবের হুমকি দেওয়ার পরপরই ইসরায়েল এই হামলা শুরু করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 09:11 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

গাজা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গাজায় হামাসের নিরাপত্তা ভবন ও অস্ত্র চালানের টানেলগুলোতে রোববার থেকে নতুন করে দফায় দফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামাসের রকেট হামলার কঠোর জবাবের হুমকি দেওয়ার পরপরই ইসরায়েল এই হামলা শুরু করল। হামাসের ছোড়া মর্টার স্যালভোতে তিন ইসরায়েলি আহত হওয়ার পর গাজায় প্রায় অর্ধডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ সমস্ত হামলায় ফিলিস্তিনি হতাহতের খবর পাওয়া যায়নি। গাজা-মিসর সীমান্তবর্তী টানেলগুলোতে ৫ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে, গাজার কেন্দ্রস্থলে একটি গ্রামে হামাসের নিরাপত্তা সদরদপ্তরগুলোতেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। তবে হামলার আগেই ভবনগুলো খালি করে দেওয়া হয় বলে জানিয়েছে অধিবাসীরা। ইসরায়েলের এক সেনা বিবৃতিতে বলা হয়েছে, "রকেট ও মর্টার হামলার জবাবে আজ বিমানবাহিনী গাজায় হামাসের একটি আস্তানা ও ছয়টি টানেলসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।" হামাস জানিয়েছে, "৫ টি টানেলে বোমা হামলা হয়েছে।" রোববার হামাস-শাসিত গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। গাজায় ২২ দিনের ইসরায়েলি হামলা শেষে ১৮ জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের দক্ষিণে থেমে থেমে হামাস গেরিলাদের রকেট হামলা চলছে। রোববার দক্ষিণ ইসরায়েলে আঘাত হানে কমপক্ষে দুটি রকেট। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ গ্র"পের আল-আকসা মার্টার ব্রিগেডের একটি শাখা এ হামলার দায় স্বীকার করেছে। এই রকেট হামলার পর অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এহুদ ওলমার্ট বলেন, "সরকারের অবস্থান খুবই স্পষ্ট। দক্ষিণ ইসরায়েলের বসতি এলাকায় রকেট হামলা চলতে থাকলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে এবং তা অসঙ্গত হবে।" এ হুমকির পরপরই গাজায় আবারও নতুন করে হামলা শুরু করল ইসরায়েল। এর আগে হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ডিসেম্বরে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে সাতশ' বেসামরিক মানুষসহ এক হাজার তিনশ'রও বেশি ফিলিস্তিনি নিহত হয়। আন্তর্জাতিক স