২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক টিকিটে মাদার তেরেসা ও ক্যাথরিন হেপবার্ন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা ও হলিউড অভিনেত্রী ক্যাথরিন হেপবার্নকে সম্মান জানিয়ে ২০১০ সালে ডাক টিকিট বের করবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। বুধবার তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 07:44 AM

Updated : 26 Aug 2022, 12:34 PM

লস এঞ্জেলেস, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা ও হলিউড অভিনেত্রী ক্যাথরিন হেপবার্নকে সম্মান জানিয়ে ২০১০ সালে ডাক টিকিট বের করবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। বুধবার তারা একথা জানিয়েছে। এছাড়া পেশাদার বেসবলের 'নিগ্রো বেসবল লীগ' কে নিয়ে আরেকটি ডাক টিকিট প্রকাশ করা হবে। ১৯৪৭ সালে জ্যাকি রবিনসন 'মেজর লীগ বেসবল' এ বর্ণবৈষম্য ভেঙে ফেলার আগে কৃষ্ণাঙ্গ অ্যাথলেটদের এটাই আশ্রয়স্থল ছিল। তাৎপর্যপূর্ণ ব্যক্তি, স্থান, ঘটনা, সংস্কৃতি এবং ভৌগলিক স্থাপনাকে সম্মান জানিয়ে প্রতি বছরই যুক্তরাষ্ট্র ডাক টিকিট প্রকাশ করে থাকে। মাদার তেরেসাকে সম্মানে প্রকাশিতব্য ডাক টিকিটে জাতিগত আলবেনীয় এই রোমান ক্যাথলিক নানকে শাল গায়ে সেই চিরপরিচিত পোশাকে দেখা যাবে। মুখে তার স্মিত হাসি। জীবনের প্রায় পুরোটা সময় ভারতে থেকে দরিদ্র, আর্ত ও অসুস্থের সেবা করে গেছেন তিনি। ১৯৯৭ সালে তিনি মারা যান। চারবার অস্কার বিজয়ী প্রয়াত অভিনেত্রী ক্যাথরিন হেপবার্নের ছবি সম্বলিত ডাক টিকিট প্রকাশ করা হচ্ছে 'লিজেন্ড অব হলিউড' সিরিজের অংশ হিসেবে। হেপবার্নের দুটি বিখ্যাত চলচ্চিত্র 'দ্য আফ্রিকান কুইন' ও ব্রিগিং আপ বেবি'। এ অভিনেত্রীর ১৯৪০ সালের একটি ছবি দিয়ে ডাক টিকিটটি করা হয়েছে। ২০১০ সালের ফেব্র"য়ারিতে কানাডায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক উপলক্ষে ২২ জানুয়ারি ডাক টিকিটগুলো ছাড় করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১৬ ঘ.