২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শিয়া মুসলিমদের মিছিলে বোমায় নিহত ২২

পাকিস্তানের করাচিতে সোমবার আশুরা উদযাপন উপলক্ষে শিয়া মুসলিমদের মিছিলে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে। করাচির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

করাচি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পাকিস্তানের করাচিতে সোমবার আশুরা উদযাপন উপলক্ষে শিয়া মুসলিমদের মিছিলে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে। করাচির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা একথা জানিয়েছেন। কর্মকর্তা জাভেদ হানিফ বলেন, "আমরা বোমা বিস্ফোরণে ২২ জন নিহত এবং বহুসংখ্যক মানুষ আহত হওয়ার খবর পেয়েছি। তবে হতাহতের সংখ্যা গণনা এখনও চলছে।" প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আরিফ আলি খান রয়টার্সকে বলেন, এটি আত্মঘাতী হামলা। করাচির পুলিশ প্রধান ওয়াসীম আহমেদ এর আগে ১৫ জন নিহত হওয়ার কথা জানান। হামলাকারীর বিচ্ছিন্ন মাথা খুঁজে পাওয়া গেছে বলেও জানান তিনি। জনগণকে শান্ত থাকতে বলেন তিনি। নগরীর প্রধান হাসপাতালের কর্মকর্তা আফতাব চিন্নার প্রাথমিক খবরে রয়টার্সকে বলেন, "৭ থেকে ৮ টি মৃতদেহ এবং প্রায় ২৫ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।" মিছিল শেষ দিকে বোমা বিস্ফোরণ ঘটে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াহীদ খান তাৎক্ষণিক খবরে ঘটনাস্থল থেকে রয়টার্সকে বলেন, এটি টাইম বোমা বিস্ফোরণ না-কি আত্মঘাতী বোমা হামলা ছিল তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। টেলিভিশন চিত্রে ঘটনাস্থলে বিশাল ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে। বিক্ষুব্ধ শিয়ারা গণমাধ্যমের একটি যানের ওপর হামলা করে বলে জানিয়েছে টেলিভিশনের রিপোর্টাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৪ ঘ.