২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ আমেরিকানকে ব্যবহার করছিল তালেবানরা

পাকিস্তানে আটক পাঁচ আমেরিকানকে পাকিস্তানের ভেতর হামলার কাজে ব্যবহার করার পরিকল্পনা করছিল তালেবানরা। একজন পুলিশ কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে আটক পাঁচ আমেরিকানকে পাকিস্তানের ভেতর হামলার কাজে ব্যবহার করার পরিকল্পনা করছিল তালেবানরা। একজন পুলিশ কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করার সন্দেহে ওই পাঁচ জনকে এ মাসে পাঞ্জাবের সারগোধা থেকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানের একটি আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার আরও ১০দিনের রিমান্ড মঞ্জুর করে। সারগোধার পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, এদের ই-মেইল পরীক্ষা করে জানা গেছে, তাদের পাকিস্তানের একটি পরমাণু কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা ছিল। আটক ওই পাঁচজনই ছাত্র এবং যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার বাসিন্দা। এদের বয়স ২০ এর কোঠায়। "আমাদের বিশ্বাস, তাদের পাকিস্তানের ভেতরে ব্যবহার করার পরিকল্পনা ছিল।" "তালেবানের কাছে পাঠানো সর্বশেষ ই-মেইলে তারা চাশমা পরমাণু কেন্দ্রের উল্লেখ করে। ওই কারণেই তারা মিয়ানওয়ালি জেলায় যাচ্ছিল।" আনোয়ার রয়টার্সকে একথা বলেন। তরুণদের জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকায় তিনি বিস্তারিত আর কিছু জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০০ ঘ.