২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিরোধীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ার খবর

ইরানের সংস্কারপন্থিদের একটি ওয়েবসাইট জানিয়েছে, শনিবার তেহরানে একটি ধর্মীয় শোকের অনুষ্ঠানে সমবেতরা সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

তেহরান, পশ্চিমতীর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সংস্কারপন্থিদের একটি ওয়েবসাইট জানিয়েছে, শনিবার তেহরানে একটি ধর্মীয় শোকের অনুষ্ঠানে সমবেতরা সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে। জারাস ওয়েবসাইট জানায়, "ইমাম হোসেন চত্বরে বিশাল জনতার ওপরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে...তবে সমবেতরা পুলিশকে প্রতিহত করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।" একই ওয়েবসাইট এদিন আরও আগের দিকে জানায়, রাজধানীর বিভিন্নস্থানে নিরাপত্তা বাহিনী বিরোধীদলীয় সমর্থকদের সঙ্গে 'ভয়ঙ্করভাবে' সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইরানে প্রতিবাদ আন্দোলনের খবর সংগ্রহের ক্ষেত্রে বিদেশি সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা থাকায় এসব খবরের সত্যতা নিরপেক্ষ মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। "দাঙ্গা পুলিশ রাজধানীর বিভিন্নস্থানে বিরোধীদলীয় সমর্থকদের সঙ্গে ভয়ঙ্করভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে---তারা (পুলিশ) ওইসব স্থানে গাড়ির জানালার কাচও ভাঙছে।" জারাস এ কথা বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৩ ঘ.