২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম চুক্তির সময়সীমা ইরানের প্রত্যাখান

ইরানকে বিদেশ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আনার চুক্তি এ বছরের মধ্যে মেনে নিতে পশ্চিমা বিশ্ব যে সময়সীমা বেধে দিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার তা নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 09:03 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

তেহরান, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানকে বিদেশ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আনার চুক্তি এ বছরের মধ্যে মেনে নিতে পশ্চিমা বিশ্ব যে সময়সীমা বেধে দিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার তা নাকচ করে দিয়েছেন। ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না এ বিষয়ে নিশ্চিত হতে দেশটির কম সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) বিদেশে পাঠিয়ে সমৃদ্ধ করার প্রস্তাব দেয় পশ্চিমা বিশ্ব যা তেহরানের একটি গবেষণা চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা । ইরান বেধে দেওয়া সময়সীমার মধ্যে ইউরেনিয়াম পাঠাতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে এক বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, "আমাদের সময় সীমা বেঁধে দেওয়ার তারা কে?" "তারা যদি তাদের আচরণ, ব্যবহার এবং ভাষা ঠিক না করে তবে ইরানের ঐতিহাসিক অধিকারের দাবি করে আমরা তাদের সময়সীমা বেঁধে দেব।" তিনি একথার আর ব্যাখ্যা দেননি। ইরান পরমাণু বোমা তৈরির আকাক্সক্ষায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা বিশ্ব ধারণা করে আসছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যাতে ইরান আরও গ্যাস ও তেল রপ্তানি করতে পারে। তবে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের গোপনীয়তার ফলে পশ্চিমা বিশ্ব নিজেদের ধারণাকেই সত্য বলে দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৫৬ ঘ.