২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইঙ্গ-ফরাসি সুড়ঙ্গপথে আটকা পড়েছে তিনটি ট্রেন

প্রচণ্ড তুষারপাতের কারণে টানেল ও বাইরের তাপমাত্রার পার্থক্যের ফলে প্যারিস থেকে লন্ডন অভিমুখী তিনটি ইউরোস্টার ট্রেন শনিবার ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সংযোগকারী সাগরতলের সুড়ঙ্গপথে আটকা পড়ে আছে। ইউরোস্টারের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 06:57 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

লন্ডন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রচণ্ড তুষারপাতের কারণে টানেল ও বাইরের তাপমাত্রার পার্থক্যের ফলে প্যারিস থেকে লন্ডন অভিমুখী তিনটি ইউরোস্টার ট্রেন শনিবার ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সংযোগকারী সাগরতলের সুড়ঙ্গপথে আটকা পড়ে আছে। ইউরোস্টারের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। মুখপাত্র বলেছেন, ট্রেন তিনটিতে প্রায় ১৫ শ' থেকে ২ হাজার যাত্রী রয়েছে। তারা নিরাপদে আছেন এবং তাদের লন্ডন পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া লন্ডন অভিমুখী আরেকটি ট্রেন টানেলে পর্যন্ত যাওয়ার আগেই প্যারিসে ফিরে গেছে। ইউরোস্টারের মুখপাত্র বিবিসি টেলিভিশনকে বলেছেন, "এটা যান্ত্রিক ব্যর্থতার জন্য হয়েছে এবং ট্রেনগুলো এ মুহূর্তে থেমে আছে।" তিনি জানান, টানেল থেকে যাত্রীদের উদ্ধারের জন্য লোকোমোটিভ এবং শাটল ট্রেন ব্যবহার করা হচ্ছে। মুখপাত্র জানান, টানেলের ভেতর ও বাইরের তাপমাত্রা পার্থক্যের কারণে 'যান্ত্রিক সমস্যা' তৈরি হয়ে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, "ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রচণ্ড তুষারপাতের ফলে তীব্র ঠাণ্ডা পড়ায় খুবই বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরে, রাস্তায়, ইউরোস্টারে সর্বত্র লোকজন ভোগান্তির শিকার হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৪ ঘ.