মস্কো, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে অতিরিক্ত ৫০০ সেনা পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন। ওই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন কৌশলের প্রতিক্রিয়ায় স্পেন এ পদক্ষেপ নিয়েছে। স্পেনের পত্রিকা এল পাইস বৃহস্পতিবার এ রিপোর্ট করেছে।
প্রতিরক্ষামন্ত্রী কার্মে চাকোন পার্লমেন্টে এই সেনা পাঠানোর ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে বাড়তি এই সেনাদলে নভেম্বরে মোতায়েন ২২০ সেনা অন্তর্ভুক্ত কিনা সেটিও নির্দিষ্ট করে বলবেন।
আফগানিস্তানে বর্তমানে স্পেনের ১ হাজার সেনা রয়েছে।
ওদিকে, আরেক খবরে বলা হয়েছে, ন্যাটোর মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন আফগানিস্তানে পশ্চিমা সেনাদেরকে আরও সহায়তা করতে রাশিয়াকে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করেছেন।
মস্কো সফরকালে রাসমুসেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকের পর বলেন, "আমি আফগানিস্তানে রাশিয়ার সহযোগিতার হাত আরও জোরদার করার আহ্বান জানিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24