২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদে সহায়তার দায়ে সাদেকীর ১৭ বছর কারাদণ্ড

বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল ইসলাম সাদেকীকে সোমবার ১৭ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা,১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল ইসলাম সাদেকীকে সোমবার ১৭ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত স্থাপনার ছবি তুলে তা বিদেশে পাঠিয়ে সন্ত্রাসবাদীদের সহায়তা করার পরিকল্পনার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন ডিস্ট্রিক্ট জাজ বিল ডাফি সাদেকীর বন্ধু ও সহ-আসামী সৈয়দ হারিস আহমেদকেও একই অভিযোগে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে। এর আগে গত আগস্টে সাদেকীকে যুক্তরাষ্ট্রের একটি আদালতের জুরি সন্ত্রাসবাদে সমর্থনের চারটি অভিযোগেই দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী এবং একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থনসহ চারটি অভিযোগ তোলা হয়েছিল। ২০০৬ সালের ১৭ এপ্রিল সাদেকীকে ঢাকায় গ্রেপ্তার করা হলে মার্কিন গোয়েন্দারা তাকে সেদেশে নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৬১৯ঘ.