২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫বছর মেয়াদে জানু পিএফ নেতা মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শনিবার আরও পাঁচবছর মেয়াদে জানু-পিএফ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এরপরপরই বিরোধীদলের নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের দাবি প্রতিহত করার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

হারারে, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শনিবার আরও পাঁচবছর মেয়াদে জানু-পিএফ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এরপরপরই বিরোধীদলের নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের দাবি প্রতিহত করার অঙ্গীকার করেছেন। মুগাবে (৮৫) সত্তর দশকের মাঝামাঝি থেকে জানু-পিএফ দলের নেতৃত্ব দিচ্ছেন। এ দলটি জিম্বাবুয়ে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছে। ৫০ বছরেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন মুগাবে। গত বছর মার্চে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাসি (এমডিসি) এর নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এ জোট সরকার ক্ষমতা ভাগাভাগি এবং নিরাপত্তা বাহিনীর পুনগর্ঠন নিয়ে বিরোধে লিপ্ত রয়েছে। এমডিসি অভিযোগ করছে, জানু-পিএফ পার্টি নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে। জানু-পিএফ এর কংগ্রেসের সমাপণী বক্তব্যে মুগাবে বলেন, "জানু পিএফ হিসাবে আমাদের স্বার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ব্যাপার। অন্য কারও নয়। নিরাপত্তা বাহিনী নিয়ে কিছু করার কোনও কৌশলকে আমরা কখনওই স্বাগত জানাব না।" নিরাপত্তা বাহিনীর অনেক কর্মকর্তাই জিম্বাবুয়ের স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছে এবং তারা মুগাবের অনুগত। এসব কর্মকর্তা কখনওই স্যাঙ্গেরাইকে নেতা হিসেবে মেনে নেবেন না বলে অঙ্গীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫৯ ঘ.