কোপেনহেগেন, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ১৯৮০ সাল থেকে প্রায় প্রতিবছরই জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট আকার ধারণ করেছে। জলবায়ু নিয়ে নতুন একটি গবেষণায় বুধবার একথা বলা হয়েছে।
দাও জোনসের 'স্টক ইনডেক্স' এর সহায়তায় পরিচালিত এ গবেষণায় বিশ্বের তাপমাত্রা, গ্রীষ্মে সাগরে বরফের পরিমাণ, বায়ুমন্ডলে কার্বডাই অক্সাইডের ঘনত্ব এবং সমুদ্রস্তর পরিমাপের ওপর ভিত্তি করে নতুন জলবায়ু সূচক তৈরি করা হয়েছে। 'ইন্টারন্যাশনাল জিওস্ফেয়ার-বায়োস্ফেয়ার প্রেগ্রাম' (আইজিবিপি) একথা জানিয়েছে।
পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন ঘটছে। কোপেনহেগেন সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন আইজিবিপি'র নির্বাহী পরিচালক সাইবিল সিইনজার।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্যই গবেষণাটি করা হয়েছে। ১৯৮০ সালে স্যৗাটেলাইট রেকর্ড শুরু হওয়ার সময় থেকে গবেষণাটি করা হয়েছে।
সূচক অনুযায়ী, ১৯৮০ সাল থেকে প্রতিবছর জলবায়ুর পরিবর্তন খারাপের দিকে গেছে। এর ব্যতিক্রম হয়েছে কেবল ১৯৮২, ১৯৯২ এবং ১৯৯৬ সালে। কারণ ওই সময় বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে উদগীরণ হওয়া ভষ্ম বায়ুমন্ডলে মিশে সূর্যালোক আটকে বিশ্বের তাপমাত্রা কমাতে সহায়ক হয়েছে।
আবার ১৯৯১ সালেও ফিলিপাইনেইপনাতুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ১৯৯২ সালে বিশ্বে তাপমাত্রা কম ছিল।
১৯৮২ এবং ১৯৯৬ মসালেও মেক্সিকো এবং মোনসেরাতে আগ্নেয়গিরির অগ্নূৎপাত তাপমাত্রা কম রাখতে সহায়ক হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৩ ঘ.
bdnews24