ব্রাসেলস, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের সমর্থনে সেখানে প্রায় ৭ হাজার বাড়তি সেনা পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে ন্যাটোর ২৫ টি মিত্রদেশ। ন্যাটো মহাসচিব জেনারেল আন্দ্রে ফ রাসমুসেন শুক্রবার একথা বলেছেন।
আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ৩০ হাজার সেনা বাড়ানোর ঘোষণার পর ন্যাটো দেশগুলো এ প্রতিশ্র"তি দিল।
ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রাসমুসেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, "দেশগুলো তাদের কথা কাজে পরিণত করে দেখাচ্ছে। অন্ততপক্ষে ২৫ টি দেশ ২০১০ সালের মিশনে আফগানিস্তানে আরও সেনা পাঠাবে।
তিনি বলেন, "তারা প্রায় ৭ হাজার সেনার নতুন বাহিনী পাঠানোর প্রস্তাব করেছে। এরপর আরও প্রতিশ্র"তি আসবে...... এটি ব্যবস্থা গ্রহণে একাত্মতার বহিঃপ্রকাশ এবং মাঠ পর্যায়ে এর শক্তিশালী প্রভাব পড়বে।"
রাসমুসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি সেনার সঙ্গে ন্যাটোর এই বাড়তি সেনা মিলে আফগানিস্তানে বিদেশি বাহিনীর সেনাসংখ্যা দাঁড়াবে ১ লাখ ৪০ হাজারে। এতে করে একযোগে আফগানিস্তানে তালেবান বিদ্রোহ সামাল দেওয়া সহজ হবে। যা এককভাবে লড়া সম্ভব নয়।
রাসমুসেন আফগানিস্তানে ন্যাটো অভিযানের এক নতুন পরিকল্পনার রূপরেখাও দেন।
আফগানিস্তানে বড়তি সেনার পাশাপাশি আরও সাহায্য সরবরাহ, আফগান নিরাপত্তা বাহিনীর জন্য আরও প্রশিক্ষণ এবং অস্ত্র সমর্পণ করতে ইচ্ছুক তালেবান যোদ্ধাদের একাট্টা করার প্রচেষ্টার কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24