২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় ৩ মন্ত্রী নিহত

আফ্রিকার দেশ সোমালিয়ায় বৃহস্পতিবার এক আত্মঘাতী হামলায় তিন মন্ত্রীসহ ১৯ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

মোগাদিসু, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দেশ সোমালিয়ায় বৃহস্পতিবার এক আত্মঘাতী হামলায় তিন মন্ত্রীসহ ১৯ জন নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুর একটি হোটেলে নবীন চিকিৎসকদের শিক্ষা সমাপণী অনুষ্ঠানে নারীর ছদ্মবেশে এক ব্যক্তি ওই হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সোমালিয়ার স্বাস্থ্যমন্ত্রী কামার আদের আলি, শিক্ষামন্ত্রী আহমেদ আব্দুলাহি ও উচ্চ শিক্ষামন্ত্রী ইব্রাডিম হাসান আদো বোমা হামলায় মারা যান। আহতদের মধ্যে ক্রীড়ামন্ত্রী সালেবান ওলাদ রোবলেও রয়েছেন। অনুষ্ঠানে থাকা রয়টার্স প্রতিবেদক জানান, হোটেলটিতে বেনাদির ইউনিভার্সিটির ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে গত জুন মাসে 'হর্ন অব আফ্রিকা' বলে পরিচিত সোমালিয়ার বালাদওয়েন শহরের এক হোটেলে চরমপন্থী দল 'আল শাবাব'র আত্মঘাতী বোমা হামলায় দেশটির নিরাপত্তা মন্ত্রীসহ অন্তত ৩০ জন নিহত হয়। জাতিসংঘের সমর্থনে প্রেসিডেন্ট শেখ শরিফ আহমেদের নেতৃত্বে সোমালিয়ায় সরকারের নিয়ন্ত্রণ যে খুব জোরালো নয় এই বোমা হামলার মধ্যে দিয়ে তা আরো একবার প্রমাণিত হলো। দেশটিতে আল কায়েদা নেটওয়ার্ক তাদের নতুন অভয়ারণ্য গড়ে তুলছে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.