মিঙ্গোরা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার প্রাদেশিক একজন পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন।
নিহত আইনপ্রণেতা শমশের আলী আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্য। এ দলটি নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের ক্ষমতাসীন কোয়ালিশনের শরিক।
হামলাকারী অতিথি নিয়ে ওই শমশের আলীর বাড়িতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। সোয়াত উপত্যকায় এ হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালেবান তৎপরতার রাশ টেনে ধরতে সোয়াতে এপ্রিল থেকে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বেশিরভাগ জায়গাই তারা জঙ্গিমুক্ত করে ফেলার দাবি করেছে। তবে এখনও তারা তালেবানদের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে।
শমশেরের আত্মীয় ফারুক খান জানান, লোকজন তার সঙ্গে ঈদের শুভেচ্ছা জানাতে আসছিল। এ সময় একজন এসে বোমা বিস্ফোরণ ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৯ ঘ.
bdnews24