২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলাকারী কাসাবের আইনজীবী বরখাস্ত

মুম্বাই হামলায় অভিযুক্ত এবং বেঁচে যাওয়া একমাত্র বন্দুকধারী মোহাম্মদ আজমল কাসাবের আইনজীবীকে সোমবার অসহযোগিতার কারণে মামলা থেকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

মুম্বাই, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলায় অভিযুক্ত এবং বেঁচে যাওয়া একমাত্র বন্দুকধারী মোহাম্মদ আজমল কাসাবের আইনজীবীকে সোমবার অসহযোগিতার কারণে মামলা থেকে বরখাস্ত করা হয়েছে। ভারতের মুম্বাই হামলার এক বছর পূর্তি পালনের কয়েকদিন পর কাসাবের এটর্নি আব্বাস কাজমিকে বরখাস্ত করা হল। গত নভেম্বরের মুম্বাই হামলায় ১০ বন্দুকধারীর মধ্যে একমাত্র কাসাবই ধরা পড়ে। কাসাবের আইনজীবী কাজমি আদালতের নির্দেশ অমান্য করায় তাকে বরখাস্ত করেন বিচারক এমএল তাহিলাইয়ানি। সরকারী কৌঁসুলি উজ্জ্বল নিকাম বলেন, "আদালত আজ এটর্নি আব্বাস কাজমির নিয়োগ বাতিল করছে এবং তার সহকারীকে এই মামলার প্রধান আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবী হিসাবে নিয়োগ দিচ্ছে।" কাজমির সহকারী কেপি পাওয়ার এখন কাসাবের আইনজীবী হিসাবে কাজ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৫ ঘ.