২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আশ্বাস পেয়েছি: মনমোহন

পাকিস্তানের ওপর চাপ বহাল রেখে ভারত-বিরোধী জঙ্গি দমনে ইসলামাবাদকে উদ্যোগী করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ওপর চাপ বহাল রেখে ভারত-বিরোধী জঙ্গি দমনে ইসলামাবাদকে উদ্যোগী করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার একথা বলেছেন। সিং বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার মঙ্গলবারের আলোচনায় এই সমঝোতা হয়েছে যে, দুই পক্ষ সন্ত্রাস বিরোধী ইস্যু ছাড়াও আরও অনেক ইস্যু নিয়ে একসঙ্গে কাজ করবে। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, "ভারত ও যুক্তরাষ্ট্র একযোগে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, সন্ত্রাস-বিরোধী কার্যক্রম এবং এ সংশ্লিষ্ট অন্যান্য আরও কর্মকান্ডে কৌশলগত অংশীদারিত্ব সৃদৃঢ় করতে অনেককিছু করতে পারে এবং করবে এ বিশ্বাস নিয়েই আমি দেশে ফিরব।" ভারতকে হামলার লক্ষ্যস্থল বানানো জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্রকে মিত্রদেশ পাকিস্তানের ওপর প্রভাব খাটাতে রাজি করিয়েছেন কিনা --- এ প্রশ্নের জবাবে সিং বলেন, ওই ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রভাবকে কাজে লাগানোর আশ্বাস আমি পেয়েছি।" উল্লেখ্য, ওয়াশিংটন এবং নয়াদিল্লি দুইই চায় পাকিস্তান ক্রমবর্দমান জঙ্গি তৎপরতা দমনে আরও বেশি পদক্ষেপ নিক। ভারত চায় বিরোধপূর্ণ কাশ্মীরে জঙ্গি দমনে পাকিস্তান ব্যবস্থা নিক। অন্যদিকে, ওয়াশিংটন চায়, আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বন্ধ করতে পাকিস্তান তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়