২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে যাচ্ছেন ওবামা, লক্ষ্যমাত্রা জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ২০২০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রার প্রস্তাব দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক আগামী মাসে কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু আলোচনায় যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 06:38 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ২০২০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রার প্রস্তাব দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক আগামী মাসে কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু আলোচনায় যোগ দেবেন। বিশ্বের অন্যকোনো নেতার আগে ওবামাই প্রথম কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন। ওবামা নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে ওসলোতে যাওয়ার সুযোগে স্বল্পসময়ের জন্য ৯ ডিসেম্বর পাশেই অনুষ্ঠিত কোপেনহেগেন সম্মেলনে যোগ দেবেন। সেখানে জলবায়ু সম্মেলন চলবে ডিসেম্বরের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত। সম্মেলনের শেষ দিনগুলোতে তিনি সেখানে থাকছেন না যখন গ্রিনহাউজ কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্বের অন্যান্য নেতাদের মধ্যে তীব্র দরকষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্র ২০০৫ সালে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের মাত্রাকে ভিত্তি ধরে ২০২০ সালের মধ্যে নির্গমন প্রায় ১৭ শতাংশ কমানোর প্রস্তাব দেবে কোপেনহেগেনে। জাতিসংঘ গ্রিনহাউজ নির্গমনের ভিত্তিবছর ধরে ১৯৯০ সালকে এবং সে হিসাবে যুক্তরাষ্ট্র ৩ শতাংশেরও কম নির্গমন হ্রাসের প্রস্তাব দিতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২২৯ ঘ.