২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে জরুরি অবস্থা, নিহতের সংখ্যা ৪৬

ফিলিপাইনে মঙ্গলবার বন্দুকধারীদের হত্যাযজ্ঞের পর দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশসহ একটি নগরীতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। নির্বাচন সম্পর্কিত এ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ফিলিপাইন, নভেম্বর ২৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনে মঙ্গলবার বন্দুকধারীদের হত্যাযজ্ঞের পর দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশসহ একটি নগরীতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। নির্বাচন সম্পর্কিত এ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। মাগুইন্দানাও প্রদেশে নিহতদের বেশিরভাগই প্রভাবশালী মাঙ্গুয়াদাতু গোষ্ঠীর নারী। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছে। প্রেস সেক্রেটারি কার্গে রেমোন্দে জরুরি অবস্থা জারির সময় বলেছেন, সহিংসতার অন্যান্য ঘটনা রোধ করাটা আশু প্রয়োজন। মাগুইন্দানাও এবং সুলতান কুদরত প্রদেশ এবং কাছের কোতবাতো নগরীতে অনির্দিষ্টকালের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার ও আটকের ব্যাপক ক্ষমতা পেল। পুলিশের মুখপাত্র লেওনার্দো এসপিনা বলেছেন ৪৬ টি লাশ পাওয়া গেছে। "সহিংসতার কারণে উদ্ভূত বেশকিছু পরিস্থিতি দমন ও চাপা দেওয়া জরুরি হয়ে পড়েছে।"- প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কের্গ রেমোন্ডো রয়াটার্সকে এ কথা বলেছেন। সোমবারের ওই হত্যাযজ্ঞের পর সেনারা কোদাল ও বেলচা নিয়ে মাগুইনদানাও প্রদেশে একটি গণকবর খুড়ে লাশগুলো বের করে। রয়টার্সের একজন আলোকচিত্রী ২২টি লাশ দেখেছেন, এরমধ্যে ১৪ জন মহিলা ও ৮ জন পুরুষ। অনেক লাশ গুলিতে ক্ষতবিক্ষত, বেশ কয়েকটির অঙ্গপ্রত্যঙ্গ কাটা। কয়েকটি লাশ পিছমোড়া বাধা অবস্থায় পাওয়া গেছে। একজন মহিলা ছিল অন্তঃসত্ত্বা। নিহতদের ৮ জনই সাংবাদিক। ফিলিপাইনে আগামী মার্চের গভর্নর নির্বাচনের মনোনয়ন দাখিল করতে যাওয়ার সময় ৪০ জনের একটি গ্র"পকে অপহরণ করা হয়। তাদের মধ্যে এই ২৪ জনের লাশ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৯৩৪ ঘ.