২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু: আফগানিস্তানে স্কুল খুলেছে

সোয়াইন ফ্লুু বা এইচ১এন১ ভাইরাস প্রতিরোধে তিন সপ্তাহ বন্ধ রাখার পর রোববার থেকে আফগানিস্তানের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। বাচ্চারা মাস্ক পড়ে স্কুলে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কাবুল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াইন ফ্লুু বা এইচ১এন১ ভাইরাস প্রতিরোধে তিন সপ্তাহ বন্ধ রাখার পর রোববার থেকে আফগানিস্তানের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। বাচ্চারা মাস্ক পড়ে স্কুলে আসছে। আফগানিস্তানের শিক্ষা মন্ত্র্রণালয়ের মুখপাত্র আত্তাহ মোহাম্মদ কানেহ জানান, শীতকালীন ছুটির আগে ২০ দিনের জন্য স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে যাতে ছাত্ররা বন্ধের আগে পরীক্ষা দিতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আহমাদ ফরিদ রাইদদ জানান, বাচ্চাদেরকে মাস্ক পড়িয়ে স্কুলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কিছুটা অসুস্থ থাকলে স্কুলে না পাঠিয়ে বাড়িতে রাখতে বলা হয়েছে। ১০ বছর বয়সী কাবুলের ছাত্রী পারভিন বলেন, "চতুর্থ শ্রেনীতে উত্তীর্র্ণ হওয়ার জন্য আমাকে পরীক্ষায় পাস করতে হবে। স্কুল আবার খুলে দেওয়ায় আমি খুশি" সে আরও বলে, "আমি স্কুলে কখনোই মাস্ক খুলি না এবং কিছুু খাইও না।" এইচ১এন১ ভাইরাস সোয়াইন ফ্লু নামে পরিচিত এবং এ ভাইরাসটি শিশুদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যেসব শিশুর অন্যান্য স্বাস্থ্যসমস্যা রয়েছে তাদের জন্য এ ভাইরাস মারাত্মক ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। এ মাসের শুরুতে আফগানিস্তান স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করে এবং এ ভাইরাস প্রতিরোধে সব সরকারি বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৩৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১৬ ঘ.