২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের একটি জনকীর্ণ এলাকায় শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকতাসহ ১৭ জন নিহত হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

হেরাত, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের একটি জনকীর্ণ এলাকায় শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকতাসহ ১৭ জন নিহত হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ফারাহ প্রদেশের পুলিশ প্রধান ফকির মোহাম্মদ আসকর বলেছেন, প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীতে এ হামলার লক্ষ্য ছিল ওই পুলিশ কর্মকর্তা। দুই দেহরক্ষীসহ তিনি নিহত হয়েছেন। ফারাহ'র গভর্নর রুহুল আমিন রয়টার্সকে জানান, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭ তে দাঁড়িয়েছে। এর আগে ফারাহ নগরীর হাসপাতালের প্রধান আব্দুল জাবর শায়েক নিহতের সংখ্যা ১৫ ও আহতের সংখ্যা ৩১ জানিয়েছিলেন। অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র কারি ইউসুফ টেলিফোনে রয়টার্সকে বলেন, তাদের গ্র"প এই হামলা চালায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২০০৮ ঘ.