২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের সাইবার-গোয়েন্দাগিরি

সামরিক ও অর্থনৈতিক শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের সরকারি ও প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে তথ্য চুরি করছে চীন। মার্কিন কংগ্রেসের একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 11:47 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ওয়াশিংটন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সামরিক ও অর্থনৈতিক শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের সরকারি ও প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে তথ্য চুরি করছে চীন। মার্কিন কংগ্রেসের একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার একথা বলেছে। সামরিক বাহিনীর জন্য উপযোগী উপাত্ত সংগ্রহ করতে দিনদিনই চীনের এ গোয়েন্দাগিরি বাড়ছে এবং আরও সুক্ষ্মভাবে তারা একাজ করছে বলে প্রতিবেদনে অভিযোগ করেছে উপদেষ্টা প্যানেল। কংগ্রেসে এ বছরের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন বলেছে, "একগাদা ফরেনসিক ও আনুষাঙ্গিক তথ্য-প্রমাণ থেকে এ ধরনের কর্মকাণ্ডে চীনের রাষ্ট্রীয়ভাবে জড়িত থাকার স্পষ্ট আলামত পাওয়া গেছে।" চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য স