২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বড় আকারে সেনা পাঠানোয় আশাবাদী ন্যাটো প্রধান

আফগানিস্তানে পর্যাপ্তসংখ্যক সেনা বাড়ানোর বিষয়ে ন্যাটো জোটের দেশগুলো রাজি হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফাগ রাসমুসেন। মঙ্গলবার এডিনবার্গে ন্যাটো পার্লামেন্টারি অধিবেশনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

এডিনবার্গ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে পর্যাপ্তসংখ্যক সেনা বাড়ানোর বিষয়ে ন্যাটো জোটের দেশগুলো রাজি হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফাগ রাসমুসেন। মঙ্গলবার এডিনবার্গে ন্যাটো পার্লামেন্টারি অধিবেশনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তালেবান বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের চলমান অভিযান অব্যাহত রাখা হবে না-কি সন্ত্রাস দমনের নীতি হিসেবে শুধু আল কায়েদা দমনের মাধ্যমে অভিযানের পরিধি ছোট করে আনা হবে সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিতর্ক চলার পর্যায়ে প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানে সেনা বাড়ানোর ব্যাপারে বেশ কয়েকটি সম্ভাবনা ভেবে দেখছেন। রাসমুসেন বলেন, "আমাদের অভিযানকে সামনে এগিয়ে নিয়ে যেতে কত সংখ্যক সেনা প্রয়োজন এবং কী পদক্ষেপ নেওয়া হবে কয়েক সপ্তাহের মধ্যেই আমারা এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রত্যাশা করছি।" পরে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাসমুসেন বলেন, আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও ন্যাটো কমান্ডার জেনারেল ম্যাকক্রিস্টালের সুপারিশ অনুযায়ী আরও সেনা পাঠানোর বিষয়ে সমর্থন পাওয়া যাচ্ছে। ম্যাক ক্রিস্টাল আফগানিস্তানে আরও ৪০ হাজার সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ওবামা সেনা পাঠানোর সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে ৪০ হাজারের মধ্যেই রাখতে চান বলে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৪১ ঘ.