২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে ১ জন নিহত, নিখোঁজ ৩৫

রাশিয়ার উলিয়ানোভস্ক শহরের একটি অস্ত্রাগারে শুক্রবার কয়েক দফা বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে একজন মারা গেছে এবং আরো ৩৫ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সংবাদ সংস্থাগুলো এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

মস্কো, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার উলিয়ানোভস্ক শহরের একটি অস্ত্রাগারে শুক্রবার কয়েক দফা বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে একজন মারা গেছে এবং আরো ৩৫ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সংবাদ সংস্থাগুলো এ কথা জানিয়েছে। উলিয়ানোভস্ক এলাকার গভর্নর সার্জেই মোরোজোভের বরাত দিয়ে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, অস্ত্রাগারের আশপাশের এলাকা থেকে তিন হাজারের বেশি লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা (ইমার্জেন্সি) মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তসংস্থা রিয়া জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/