বার্লিন, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বার্লিন প্রাচীর যারা গুঁড়িয়ে দিয়েছিল সেই পূর্ব জার্মানদের সাহসের প্রশংসা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। প্রাচীরটি ভেঙে ফেলার ২০ বছর পূর্তি পালন করতে সোমবার জার্মানদের সঙ্গে যোগ দিয়েছেন অতীত ও বর্তমান যুগের বিশ্ব নেতারা।
জার্মানির প্রধান দৈনিকগুলোর শিরোনাম হয়েছে স্মরণীয় ওই ঘটনা। একের পর এক তথ্যচিত্র প্রদর্শন করছে টেলিভিশন চ্যানেলগুলো।
মার্কেল প্রথম জার্মান নেতা যিনি বেড়ে উঠেছিলেন কমিউনিস্ট জিডিআর-এ। তার আমন্ত্রণে বিশ্বের অনেক নেতা এই প্রাচীর ধ্বংসের উৎসবে শামিল হয়েছেন।
১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে পূর্ব জার্মানি। তাই সপ্তাহব্যাপী উৎসবের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে এদিনটিতেই।
bdnews24