২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিখোঁজ ১১

রাশিয়ার একটি সামরিক বিমান ১১আরোহী নিয়ে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি শুক্রবার প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

মস্কো, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার একটি সামরিক বিমান ১১আরোহী নিয়ে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি শুক্রবার প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা বলেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তু-১৪২ বিমানটির ক্রুদের তল্লাশি চলছে। কিন্তু আরআইএ সংবাদ সংস্থা এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, জীবীত কাউকে উদ্ধারের আশা ক্ষীণ। মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, শাখালিন দ্বীপ থেকে রাশিয়ার মূল ভূখন্ড বিভক্তকারী সাবমেরিন-বিধ্বংসী এই বিমান তাতার প্রণালী দিয়ে উড়ে যাওয়ার সময় রাডারস্ক্রীন থেকে উধাও হয়ে যায়। টেলিভিশন চিত্রে বিমান বিধ্বস্ত হওয়ার জায়গায় ভাঙা সীট এবং ধ্বংসস্তুপ দেখা গেছে। ইন্টারফ্যা