২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনচিয়াংয়ে কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে চীন

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনচিয়াংয়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করে জননিরাপত্তা পরিস্থিতির চেহারা বদলে দিতে কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বেইজিং, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনচিয়াংয়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করে জননিরাপত্তা পরিস্থিতির চেহারা বদলে দিতে কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে চীন। সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমচি এ বছর দুই দুবার জাতিগত দাঙ্গার কবলে পড়েছে। ওই দাঙ্গায় প্রায় ২ শ' লোক নিহত হয়েছে। কয়েক দশকের মধ্যে গত জুলাইয়ে বাজে এই জাতিগত দাঙ্গায় উইগুররা হান চীনাদের ওপর হামলা চালায়। চীনের দক্ষিণাঞ্চলের একটি কারখানায় জুনে হান চীনাদের হামলায় দুই উইগুর মারা গেলে উইগুররা রাস্তায় বিক্ষোভ করে এবং উরুমচিতে হান চীনাদের ওপর চড়াও হয়। এর দুই দিন পর হান চীনারা উইগুরদের ওপর হামলা চালায়। সেপ্টেম্বরে হান চীনাদের নেতৃত্বে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারের মুখপাত্র পিপলস ডেইলি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এখন আঞ্চলিক সরকার ওই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। এতে বলা হয়েছে, "নভেম্বরের শুরু থেকে সিনচিয়াং এর জন নিরাপত্তা সংস্থাগুলো আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা ও স্থিতিশীলতা রক্ষার জন্য 'কঠোর আঘাত এবং শাস্তি' অভিযান শুরু করবে।" প্রতিবেদনে বলা হয়েছে, "নিরাপত্তা বাহিনী অপরাধীদের মূলোচ্ছেদ করবে এবং অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির চেহারা বদলে দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৪ ঘ.