২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আফগান সিদ্ধান্ত ১১ নভেম্বরের আগে নয়

১১ নভেম্বরে এশিয়া সফরের আগে আফগানিস্তান যুদ্ধ কৌশল নির্ধারণ ও আরও সেনা পাঠানোর প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধতন প্রশাসনিক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ওয়াশিংটন, ১ নভেম্বর (বিডিনিউজ টােয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১১ নভেম্বরে এশিয়া সফরের আগে আফগানিস্তান যুদ্ধ কৌশল নির্ধারণ ও আরও সেনা পাঠানোর প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধতন প্রশাসনিক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, এশিয়া সফরের আগে সিদ্ধান্ত হবে না মনে করা হলেও এ সম্ভাবনা একবারে নাকচও করা হয়নি। ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর এ বছর সেখানে সহিংসতার হার অনেক বেড়ে গেছে। ফলে আফগানিস্তান বিষয়ক মার্কিন পরিকল্পনা নির্ধারণে চাপের মুখে আছেন ওবামা। ১১ থেকে ২০ নভেম্বর এশিয়া সফর করবেন বারাক ওবামা। ওবামা তার আফগান বিষয়ক সিদ্ধান্ত সফর থেকে ফিরে নাকি ওই অঞ্চল সফরের সময়ই ঘোষণা করবেন তা স্পষ্ট নয়। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটের ফলাফল নিয়ে দ্বন্দ্ব ও দ্বিতীয় দফা ভোট আফগানিস্তান বিষয়ক কৌশল নির্ধারণে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, বাইরের কোনো বিষয়ই কৌশল নির্ধারণে প্রভাব ফেলবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯ ঘ.