২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে একদিনেই ৯টি ব্যর্থ ব্যাংক জব্দ

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর কর্তৃপক্ষ শুক্রবার একদিনেই নয়টি ব্যর্থ ব্যাংক জব্দ করেছে। সর্বশেষ এ পদক্ষেপে এটাই প্রতীয়মান হচ্ছে যে, দেশটির ব্যাংকিং খাতের বিরাট অংশ কু-ঋণের প্রভাবে ধুঁকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

লস এঞ্জেলেস, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর কর্তৃপক্ষ শুক্রবার একদিনেই নয়টি ব্যর্থ ব্যাংক জব্দ করেছে। সর্বশেষ এ পদক্ষেপে এটাই প্রতীয়মান হচ্ছে যে, দেশটির ব্যাংকিং খাতের বিরাট অংশ কু-ঋণের প্রভাবে ধুঁকছে। এ নিয়ে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে ব্যর্থ ব্যাংকের সংখ্যা দাঁড়াল ১১৫। ১৯৯২ সালের পর এটাই সর্বোচ্চ সংখ্যা। বিশ্লেষকরা মনে করছেন, আরও ব্যাংক ব্যর্থতার তালিকায় ওঠার অপেক্ষায় রয়েছে। ইউএস ব্যাংককোর শুক্রবার ব্যাংকগুলো অধিগ্রহণ করে এদের ১৮.৪ বিলিয়ন ডলারের সম্পদ ও ১৫.৪ বিলিয়ন ডলারের জমার হিসাব নিজেদের জিম্মায় নিয়েছে। জব্দ করা তালিকায় রয়েছে লস এঞ্জেলেসভিত্তিক ক্যালিফোর্নিয়া ন্যাশনাল ব্যাংক। এটি এ বছর জব্দ হওয়া বড় ব্যাংকগুলোর মধ্যে এটি চতুর্থ। বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে ব্যর্থতার তালিকার জব্দ হওয়া সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে ওয়াশিংটন মিউচ্যুয়াল যার সম্পদের পরিমাণ পৌঁছেছিল ৩০৭ বিলিয়ন ডলার। এটি বন্ধ করা হয় গত বছরের সেপ্টেম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২৫ ঘ.