২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞকে জিম্বাবুয়েতে প্রবেশে বাধা

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ম্যানফার্ড নোয়াককে বৃহস্পতিবার জিম্বাবুয়েতে ঢুকতে দেওয়া হয়নি। জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গেরাইয়ের আমন্ত্রণ সত্ত্বেও তাকে প্রবেশে বাধা দেওয়া হয়। এক জাতিসংঘ কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

হারারে, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ম্যানফার্ড নোয়াককে বৃহস্পতিবার জিম্বাবুয়েতে ঢুকতে দেওয়া হয়নি। জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গেরাইয়ের আমন্ত্রণ সত্ত্বেও তাকে প্রবেশে বাধা দেওয়া হয়। এক জাতিসংঘ কর্মকর্তা একথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় হারারে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকায় বলে জানিয়েছেন নোয়াক। কর্মকর্তারা তার পাসপোর্ট নিয়ে নিয়েছে। এর মধ্য দিয়ে নোয়াকের সপ্তাহব্যাপী সত্যানুসন্ধান মিশনে বাধ সাধল জিম্বাবুয়ে। জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, নোয়াককে জোহান্সবার্গগামী বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং প্রধানমন্ত্রী স্যাঙ্গেরাইয়ের মধ্যে নতুন করে রাজনৈতিক সঙ্কটের মধ্যে নোয়াকের সফরে এই বাধা এল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.