২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের আড়ালে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: জাতিসংঘ

কিছু দেশের ব্যাপকভিত্তিক সন্ত্রাস-বিরোধী আইনে নারী, সমকামীরা শাস্তি পাচ্ছে এবং নারী-পুরুষ সমতার জন্য কাজ করে যাওয়া গ্র"পগুলো নিপীড়িত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ও সন্ত্রাস-বিরোধী অভিযান বিষয়ক এক দূত সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

জাতিসংঘ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিছু দেশের ব্যাপকভিত্তিক সন্ত্রাস-বিরোধী আইনে নারী, সমকামীরা শাস্তি পাচ্ছে এবং নারী-পুরুষ সমতার জন্য কাজ করে যাওয়া গ্র"পগুলো নিপীড়িত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ও সন্ত্রাস-বিরোধী অভিযান বিষয়ক এক দূত সোমবার একথা বলেছেন। জাতিসংঘের মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক বিশেষ দূত মার্টিন স্কেইনিন জানান, এদের অনেকেই চরমপন্থি গ্র"পের শিকার হয়ে নয়ত সন্ত্রাস বিরোধী আইনের শিকার হয়ে আটক হয়। স্কেইনিনকে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নিয়োগ দিয়েছে। স্কেইনিন সাংবাদিকদের বলেন, "মানবাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করা যায় একথা স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তারপরও এ ব্যাপারে এখনও আরও অনেক কিছু করার আছে।" এর আগের প্রতিবেদনগুলোতে স্কেইনিন সস্ত্রাস বিরোধী আইন নারী পুরুষ বৈষম্য সৃষ্টি করেছে বলেও জানান। আলজেরিয়ার নারীরা সশস্ত্র মুসলিম সেনাদের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং চরমপন্থি হিসাবে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, সন্ত্রাস বিরোধী অভিযানে আড়ালে নেপালের লিঙ্গচিহ্নহীন স