২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত ইরানের

ইরান সোমবার বলেছে, পরমাণু জ্বালানি প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠানো সংক্রান্ত জাতিসংঘ চুক্তি তারা অনুমোদন করতে পারে। ইরানের আইনপ্রণেতারা বিশ্বশক্তিগুলোর এই পরিকল্পনাকে একটি ফাঁদ বলে প্রত্যাখ্যান করলেও ইরান ওই ইঙ্গিত দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

তেহরান, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান সোমবার বলেছে, পরমাণু জ্বালানি প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠানো সংক্রান্ত জাতিসংঘ চুক্তি তারা অনুমোদন করতে পারে। ইরানের আইনপ্রণেতারা বিশ্বশক্তিগুলোর এই পরিকল্পনাকে একটি ফাঁদ বলে প্রত্যাখ্যান করলেও ইরান ওই ইঙ্গিত দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির ওই মন্তব্য তেহরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সবচেয়ে ইতিবাচক ইঙ্গিত। এ ইঙ্গিতের পর চুক্তিটি মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ইরানি নেতৃবৃন্দের কট্টর ও মধ্যপন্থী নেতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলবে বলেও আভাস পাওয়া যাচ্ছে। মোত্তাকি বলেন, ইরান হয় কিছুপরিমাণ কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিশেষভাবে প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠাবে নয়ত বিদেশি সাপ্লাইয়ার দের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম কিনবে। পারমাণবিক চিকিৎসার লক্ষ্যে পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার বলে জানিয়েছে ইরান। ইরানা বার্তা সংস্থায় মোত্তাকির উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই জ্বালানি পেতে আমাদেরকে অতীতের মতো অর্থ ব্যয় করতে হতে পারে কিংবা আমাদের এ মুহূর্তে যে জ্বালানি আছে তার কিছু অংশ জমা দিতে পারি। যেটি আপাতত আমাদের আরও প্রক্রিয়াজাত করার প্রয়োজন নেই। এ ব্যাপারে ইরান আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে জানান মোত্তাকি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা বলেছেন, ইসরায়েলি বিমান হামলা এড়াতে তেহরানের সঙ্গে চুক্তি করাটা বিশ্বশক্তিগুলোর জন্য জরুরি। তিনি বলেন, "তারা (ইসরায়েল) ইরানের বোমা সহ্য করবে না। আমরা সবাই সেটা জানি। সুতরাং এটি একটি বাড়তি ঝুঁকি। আর সেকারণেই আমাদেরকে উত্তেজনা কমাতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে।ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ইসরায়েল প্রতিক্রিয়া জানানোর আগে আমাদেরকে সময় দেবে। কারণ পরিস্কার হুমকি দেখতে পাওয়া মাত্র প্রতিক্রিয়া জানাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৭ ঘ.