কাবুল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সোমবার ১১ মার্কিন সেনা ও ৩ মার্কিনি নিহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।
কোনও হেলিকপ্টারই জঙ্গিদের গুলিতে বিধ্বস্ত হয়নি। ন্যাটো একথা জানিয়েছে।
আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তালেবান হামলা বেড়ে যেতে থাকায় এ বছর দেশটিতে সহিংসতা বেড়েছে।
সোমবার ন্যাটোর একটি হেলিকপ্টার পশ্চিম আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিধ্বস্ত হয়। এতে ৭ সেনা ও তিন মার্কিনি নিহত হয়।
আরেকটি ঘটনায় দক্ষিণ আফগানিস্তানে ন্যাটো-পরিচালিত দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৪ মার্কিন সেনা নিহত এবং ২ জন আহত হয়। ন্যাটো এক বিবৃতিতে একথা জানিয়েছে।
দুটি ঘটনায় মোট ১১ মার্কিন সেনা নিহত এবং ১ মার্কিনিসহ ১৪ আফগান সেনা আহত হয়েছে।
সোমবার এক বিবৃতিতে ন্যৗাটো জানিয়েছে, শনিবার পূর্ব আফগানিস্তানে রাস্তার ধারের বোমা বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়ে পরে মারা গেছে।
ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসটেন্ট ফোর্স (আএসএএফ) এর মুখপাত্র হতাহতের সংখ্যা এবং হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক জায়গা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24