২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ'র সঙ্গে কাজ করার কথা জানালেন ক্যাস্ত্রোর বোন

১৯৬৪ সালে নির্বাসনে যাওায়ার আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-তে (সিআইএ) নিজের ভাইদের বিরুদ্ধে কাজ করতেন ফিদেল ও রাউল ক্যাস্ত্রোর বোন হুয়ানিতা ক্যাস্ত্রো। রোববার তিনি একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

মায়ামি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৬৪ সালে নির্বাসনে যাওায়ার আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-তে (সিআইএ) নিজের ভাইদের বিরুদ্ধে কাজ করতেন ফিদেল ও রাউল ক্যাস্ত্রোর বোন হুয়ানিতা ক্যাস্ত্রো। রোববার তিনি একথা জানিয়েছেন। ফিদেল ও রাউল ক্যাস্ত্রো সম্পর্কে স্মৃতিচারণ করে একটি বই লিখেছেন হুয়ানিতা (৭৬)। এর প্রকাশনা উপলক্ষে স্পেনিস ভাষার টেলিভিশন 'ইউনিভিশন-নোতিসিয়াস ২৩' এ তিনি এসব কথা জানিয়েছেন। হুুয়ানিতা আরও বলেছেন, চার দশকেরও বেশি সময় ধরে দুই ভাইয়ের সঙ্গে কোনো কথা হয় না তার। বইটি সোমবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। মেক্সিকোর সাংবাদিক মারিয়া অ্যান্তোনিয়েতা কলিনস এর সঙ্গে যৌথভাবে লেখা বইটির নাম 'ফিদেল অ্যান্ড রাউল, মাই ব্রাদারস, দ্য সিক্রেট হিস্ট্রি'। হুয়ানিতা জানিয়েছেন, ১৯৫৯ সালের বিপ্লবের শুরুর দিকে স্বৈরশাসক বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার সময় তিনি তার ভাই ফিদেলকে সহায়তা করেছিলেন। তবে বড় ভাই ফিদেল কিউবার ক্ষমতায় এসে বিরোধীদের যেভাবে মৃত্যুদণ্ড দিয়েছে এবং দ্বীপটিকে ধীরে ধীরে সমাজতন্ত্রের দিকে নিয়ে গেছে সে বিষয়টিকে তিনি সমর্থন করতে পারেননি। 'ইউনিভিশন-নোতিসিয়াস ২৩' প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি যখন আমার চারপাশে অবিচার দেখতে শুরু করি ঠিক তখনই আমার মোহমুক্তি ঘটে।" হুয়ানিতা ক্যাস্ত্রো আরও জানান, ফিদেলের সরকারের বিরোধী অনেক লোককে তিনি তার হাভানার বাড়িতে আশ্রয় দিয়েছে এবং সহায়তা করেছেন। ফিদেলের রাজত্বের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ধীরে ধীরে হাভানয় আমার পরিস্থিতি নাজুক হয়ে পড়ে।" তিনি কলিনসকে জানান, ফিদেল ও তার ঘনিষ্ট এক ব্যক্তি একদিন তার কাছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র হয়ে কাজ করার আমন্ত্রণ নিয়ে আসে। হুয়ানিতা বলেন, "তারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। কেননা তাদের অনেক কিছু বলার এবং জানার ছিল। যেমন আমি এ ঝুঁকি নিতে রাজী আছি কিনা। যদিও আমি তাদের কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম। আমি কিছুটা মুষড়ে পড়েছিলাম। তবে আমি তাদের প্রস্তাবে রাজী হয়ে যাই।" কলিন্স জানান, এভাবে ফিদেল ক্যাস্ত্রোর চিরশত্র" সিআইএ'র সঙ্গে দীর্ঘ দিনের একটি সম্পর্ক গড়ে ওঠে। ১৯৬৪ সালে মায়ামিতে নির্বাসনের আগে হুয়ানিতা অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়েছে। তাকে অনেক লোককে বাঁচাতে হয়েছে। ১৯৬৩ সালে মা লিনা রুজ গঞ্জালেস মারা গেলে হাভানার বাড়িতে তার সঙ্গে শেষবারের মতো ফিদেল ক্যাস্ত্রোর কথা হয়। ১৯৬৪ সালে কিউবা ত্যাগ করার আগে আরেক ভাই রাউল ক্যাস্ত্রোর সঙ্গে তার শেষ কথা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৩৪ ঘ.