২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার জাতিসংঘ নিন্দা চায় ইরান

ইরানের রেভল্যুশনারি গার্ডদের ওপর রোববারের আত্মঘাতী হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব দাবি করেছে তেহরান। ওই হামলায় রেভল্যুশনারি গার্ডের ৬ কমান্ডারসহ অন্ততপক্ষে ৪২ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 07:15 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

জাতিসংঘ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের রেভল্যুশনারি গার্ডদের ওপর রোববারের আত্মঘাতী হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব দাবি করেছে তেহরান। ওই হামলায় রেভল্যুশনারি গার্ডের ৬ কমান্ডারসহ অন্ততপক্ষে ৪২ জন নিহত হয়। "জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কঠোর ভাষায় এই সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানাক ইরান সেটিই প্রত্যাশা করে।" ১৫ জাতি নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভিয়েতনামের রাষ্ট্রদূত লি লুয়ং এর কাছে লেখা একটি চিঠিতে মার্কিন রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাই একথা বলেন। খাজাই বলেন, সন্নি মুসলিম বিদ্রোহী দল জুনদোল্লাহ রোববারের বোমা হামলার দায় স্বীকার করেছে। চিঠিতে খাজাই লেখেন, ইরান এই সন্ত্রাসী দলটিকে বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। আমরা আশা করি প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক স