ওয়াশিংটন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার সুদানের জন্য নতুন কৌশল প্রকাশ করেছেন। সুদান সরকার শান্তির জন্য কাজ করলে তাদেরকে সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। অন্যথায়, সুদানকে কঠিন পদক্ষেপের মুখে পড়তে হবে বলে ওবামা সতর্ক করে দিয়েছেন।
সুদান খুব দ্রুত ব্যবস্থা না নিলে দেশটিতে আরও বিশৃঙ্খলা দেখা দেবে বলে সতর্ক করে দিয়ে ওবামা এও বলেছেন যে, তিনি এ সপ্তাহে সুদানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন।
ওবামা একটি বিবৃতিতে বলেন, "সুদান সরকার মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নয়ন ঘটালে এবং শান্তি এগিয়ে নিলে সুযোগ-সুবিধা পাবে। আর তা না হলে তাদের ওপর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক স
bdnews24