২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিরোধে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আহ্বান বারাদির

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নিঃশর্ত সরাসরি আলোচনাই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের একমাত্র সমাধান। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদির উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ার একটি পত্রিকা শনিবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ভিয়েনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নিঃশর্ত সরাসরি আলোচনাই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের একমাত্র সমাধান। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদির উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ার একটি পত্রিকা শনিবার একথা বলেছে। অস্ট্রিয়ার দায়ে প্রেসে দৈনিকে বারাদি বলেন, ইরানে নতুন নিষেধাজ্ঞা দেশটিকে আন্তর্জাতিক দাবি মানানোর পরিবর্তে বরং বিরোধই আরও বাড়াবে। পত্রিকাটিতে এক সাক্ষাৎকারে বারাদি বলেন, "আরও নিষেধাজ্ঞা অবশ্যই আরোপ করা যায়। কিন্তু আমি নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে বাগে আনা সম্ভব বলে মনে করি না।" বারাদি বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামা বুঝেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা করাটাই একমাত্র সম্ভাব্য সমাধান। অগ্রগতি চাইলে পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে হবে।" ১ অক্টোবরে ছয়বিশ্বশক্তির সঙ্গে ভিয়েনা আলোচনার পর ১৯ অক্টোবরে আবারও ইরানের সঙ্গে পরমাণু আলোচনা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আরও বৃহত্তর আলোচনার দ্বার খুলে দেবে বলে এল বারাদি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫০ ঘ.