২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে প্রস্তাব পাশ: ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে

ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে দেওয়া জাতিসংঘের রিপোর্টটি অনুমোদন করেছে বিশ্বসংস্থাটির মানবাধিকার কাউন্সিল। এতে কোনো অন্যায় করার জন্য হামাস অভিযুক্ত না হয়ে যুদ্ধাপরাধের জন্য শুধু ইসরায়েলই দায়ী থাকার বিষয়টি প্রস্তাব আকারে পাশ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

জেনেভা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে দেওয়া জাতিসংঘের রিপোর্টটি অনুমোদন করেছে বিশ্বসংস্থাটির মানবাধিকার কাউন্সিল। এতে কোনো অন্যায় করার জন্য হামাস অভিযুক্ত না হয়ে যুদ্ধাপরাধের জন্য শুধু ইসরায়েলই দায়ী থাকার বিষয়টি প্রস্তাব আকারে পাশ হল। ওই রিপোর্টে দক্ষিণ আফ্রিকার জুরি রিচার্ড গোল্ডস্টোন যুদ্ধাপরাধের জন্য উভয়পক্ষকে দায়ী করলেও তিনি বেশিরভাগ সমালোচনা করেছেন ইহুদি রাষ্ট্রটির। গত ডিসেম্বর ও জানুয়ারিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ১,৩৮৭ জন ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়। ফিলিস্তিনিদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুক্রবার মানবাধিকার কমিশনের বিশেষ অধিবেশনে চীন ও রাশিয়াসহ ২৫টি দেশ ওই রিপোর্ট অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এবং ভোটদানে বিরত ছিল ফ্রান্স ও ব্রিটেনসহ চারটি দেশ। ১১টি দেশ অধিবেশনে অনুপস্থিত ছিল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী নাবিল আবু রাদাইনা বলেছেন, "ফিলিস্তিনি জনগণের ওপর আর যাতে কোনো আগ্রাসন না হয়, এই প্রস্তাবের মাধ্যমে তার নজির স্থাপন নিশ্চিত করা উচিত আন্তর্জাতিক স