নিউ ইয়র্ক, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শেয়ার বাজারে অবৈধ লেনদেনের মাধ্যমে বৃহত্তম ঝুঁকিপূর্ণ তহবিল গড়ার কেলেঙ্কারির ঘটনায় ধনকুবের রাজ রাজারত্নম ও তার বেশ কয়েকটি আমেরিকান কোম্পানির নির্বাহীদের বিরুদ্ধে শুক্রবার অভিযোগ গঠন করা হয়েছে।
তদন্তকারীরা বলেছেন, আদালতের অনুমতি নিয়ে তারা প্রথম বারের মতো ওয়াল স্ট্রিটের অবৈধ শেয়ার লেনদেনের প্রমাণ উদঘাটনে টেলিফোনে আড়িপাতার রেকর্ড ব্যবহার করেছে। এতে ওই অবৈধ ব্যবসায়ীদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে।
গেলিয়ন হেজ ফান্ডের রাজারত
bdnews24