জেনেভা, ১৬ অক্টোবর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অনিশ্চিত আচরণের কারণে এইচ১এন১ মহামারী ইনফ্লুয়েঞ্জাটি এখনো উদ্বেগের কারণ যদিও এ বছর এখন পর্যন্ত এই ভাইরাসাটি ৫ হাজারেরও কম লোককে হত্যা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার একথা বলেছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, সোয়াইন ফ্লু নামে পরিচিত এইচ১এন১ ফ্লুতে এ বছর ৪,৭৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে এবং উত্তর গোলার্ধে এই ইনফ্লুয়েঞ্জার ব্যাপ্তি স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে।
তবে ডব্লিউএইচও'র মুখপাত্র গ্রেগরি হার্টল বলেছেন, এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যার ভিত্তিতে এখনই কোনো উপসংহার টানা আগাম হয়ে যাবে। বিশেষজ্ঞদের এক বছর পর্যন্ত রোগটি পর্যবেক্ষণ করা দরকার।
নতুন ধরনের এই ভাইরাসটি গত এপ্রিলে শনাক্ত হওয়ার পর ডব্লিউএইচও গত জুনে এটিকে মহামারী ঘোষণা করে।
হার্টল বলেন, "এই মুহূর্তে মৃত্যুর হার ব্যাপক না হলেও উত্তর গোলার্ধে শীত এগিয়ে আসায় আমাদের এর বিস্তারের ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।"
সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, উত্তর গোলার্ধে জানুয়ারি-ফেব্র"য়ারির চিরায়ত ইনফ্লুয়েঞ্জা মৌসুমে ভাইরাসটির আচরণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৪৫ ঘ.
bdnews24