২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ২য় দফা ভোট হতে পারে নভেম্বরে

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে খুব সম্ভবত নভেম্বরে ২য় দফা ভোটের মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের আফগান ও পাকিস্তান বিষয়ক দূত রিচার্ড হলব্র"কের ঘনিষ্ঠ সাবেক এক কূটনীতিক বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

কাবুল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে খুব সম্ভবত নভেম্বরে ২য় দফা ভোটের মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের আফগান ও পাকিস্তান বিষয়ক দূত রিচার্ড হলব্র"কের ঘনিষ্ঠ সাবেক এক কূটনীতিক বুধবার একথা জানিয়েছেন। আফগানিস্তানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় দু মাস পরও কারজাই সুস্পষ্ট জয় পেয়েছেন নাকি তাকে ২য় দফা ভোটে প্রতিযোগিতা করতে হবে তা ঠিক করতে পারেনি জাতিংঘ-সমর্থিত নির্বচন নজরদারি কমিশন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এবং সন্দেহজনক ভোট নিয়ে সংশয় এখনও কাটেনি। ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক পিটার গালব্রেইথ বলেন, ২য় দফা ভোট অবশ্যম্ভাবী বলেই মনে করছেন তিনি। নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে বিরোধের জেরে পিটারকে গত মাসে আফগানিস্তানে জাতিসংঘ কর্মকর্তার পদ থেকে বরখাস্ত করা হয়। বিবিসি'র 'হার্ড টক' প্রোগ্রামে পিটার বলেন, ইলেকশন কমপ্লেইন্টস কমিশন এ সপ্তাহ শেষেই ভোটের ফল পর্যালোচনার ফলাফল ঘোষণা করবে বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, নির্বাচনী ফলে কারজাই সম্ভবত ৫০ শতাংশের কম ভোট পাবেন। সুতরাং, ২য় দফা ভোট নভেম্বরের প্রথম সপ্তাহের আগেই কোনও এক সময় হয়ে যাবে। প্রথম দফা নির্বাচনে ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট পাওয়া কারজাই নির্বাচনে কিছু জালিয়াতির কথা স্বীকার করেছেন। তবে ২য় দফা ভোটে যাওয়ার মতো বড় ধরনের কোনও গরমিল হয়নি বলে দাবি করেছেন তিনি। পশ্চিমা গণমাধ্যম ও কর্মকর্তারা জালিয়াতির বিষয়টি অতিরঞ্জিত করছে বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে ৫০ শতাংশের কম ভোট পেলে কারজাইকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে ২য় দফা ভোট লড়তেই হবে বলে মনে করা হচ্ছে। পিটার বলেছেন, কারজাই সততার সঙ্গে ২য় দফা ভোটে গেলে সবাই না হলেও বহু আফগানই তাকে গ্রহণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৮ ঘ.