জেনেভা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হ্ইা কমিশনার ইরানের আপিল আদালতের প্রতি প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তিন ব্যক্তিকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে নভি পিল্লাই বলেছেন, আন্তর্জাতিক আইনে স্পষ্ট বলা আছে, অনেক বিষয় কঠোরভাবে মানার পরেই, বিশেষ করে মারাত্মক অপরাধের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে "নিষ্ঠার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত" করা সম্ভব হলেই কেবল মৃত্যুদণ্ড দেওয়া যাবে।
পিল্লাই বলেন, জাতিসংঘের বেশিরভাগ মানবাধিকার সংস্থার দৃষ্টিতে, যে অপরাধের কারণে কারো জীবনহানি হয়নি সেক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ। ইরানও এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ।
দক্ষিণ আফ্রিকার নাগরিক পিল্লাই বিবৃতিতে আরও বলেছেন, "যেভাবে স
bdnews24